কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

0

রাঙামাটি প্রতিনিধি : কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী কাজী আবুল খায়ের মোল্লা (৭০) নামে একজন নিহত হয়েছে। এসময় দুইজন গুরুতর আহত হয়। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাপ্তাই থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৪৭৬২) ও সিএনজির (চট্টগ্রাম-থ-১২-২৬৪৭) মধ্যে কাপ্তাই থেকে ৬ কিলোমিটার দুরে বালুরচর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাপ্তাই নতুন বাজার কাঁচামাল ব্যবসায়ী কাজী আবুল খায়ের মোল্লা (৭০) ঘটনাস্থলে নিহত হন। অপর ব্যবসায়ী বাকের হোসেন বাবুল (৫০) এবং সিএনজি চালক মোঃ মোজাম্মেল হোসেন (৩২) গুরুতর আহত হন।

আহতের প্রাথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।

এসময় উত্তেজিত জনতা জেটিঘাটে শ্যামলী বাস কাউন্টার ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.