সাইফুল উদ্দীন : রাঙামাটিতে খুনসহ ৫টি মামলার আসামি ইউপিডিএফের সহকারী পরিচালক পুলক জ্যোতি চাকমাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের প্রবেশমুখ ঘাগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে খাগড়াছড়ির মহাজন পাড়ার বাসিন্দা পূর্ণ লাল চাকমা ছেলে।
পুলিশ সূত্রে, দীর্ঘ দিন ওয়ারেন্টভুক্ত আসামি ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের সহকারী পরিচালক পুলক জ্যোতি চাকমা রাঙামাটি ঘাগড়া এলাকায় মানববন্ধন করতে এসে সেনাবাহিনীর হাতে আটক হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় খুন, গুম, চাঁদাবাজিসহ ৫টা মামলা রয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছে রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ মো. রশিদ জানান, সেনাবাহিনী আটকের পর পুলক চাকমাকে প্রথমে রাঙামাটির কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হবে।
