টেম্পোর ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

0

সিটিনিউজবিডি:- নিহত জ্যোৎস্না বেগম (৬০) পাহাড়তলীর নিউ শরিফ লেইন এলাকায় থাকতেন।

পাহাড়তলী থানার এসআই নান,মো. মহিউদ্দিন জা বুধবার বেলা ১১টার দিকে পাহাড়তলীর হাজি-ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পো ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত জ্যোৎস্নাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।

এসআই মহিউদ্দিন বলেন, পুলিশ ওই টেম্পো ও তার চালককে খুঁজে বের করার চেষ্টা করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.