সিটিনিউজবিডি:- দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে স্কুল পর্যায়ে ৪১ হাজার ২০৩ জন ও কলেজ পর্যায়ে ৩৪ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়, দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ৩ লাখ ১৪ হাজার ৭৩৯ জন ও কলেজ পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। স্কুল পর্যায়ে পাসের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। এ ছাড়া কলেজ পর্যায়ে ২০ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল http://ntrca. teletalk. com. bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষাটি নিয়ে থাকে।
এ বিভাগের আরও খবর
