পানিতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে পুকুরে ডুবে জোবায়ের উদ্দিন (১১) নামের বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) সকাল ১০ টার সময় উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জোবায়ের উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের মৃত জসিম উদ্দিনের পুত্র।
শিশুটির মামা তৌকির হোসেন জানান, জোবায়ের মৃগী রোগী ছিল। রবিবার সকাল ১০ টায় সে বাড়ির সবার অগোচরে পুকুরে নেমে সাঁতার কাটতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর্যন্ত তার মা তাকে দেখতে না পেয়ে পরে পুকুরে খোঁজে। পরবর্তীতে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.