ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার একজনকে গ্রেফতার করেছে

0

সিটিনিউজবিডি:- বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে খেলা চলার সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম বিবিসি বাংলাকে জানান, দুপুরের লাঞ্চ বিরতির আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের লক্ষ্য করে দর্শকদের সারি থেকে এসব মন্তব্য করা হয়।

দক্ষিণ আফ্রিকা এসময় ফিল্ডিং করছিল।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এ নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে অভিযোগ করেন।

এর পর বিষয়টি কর্মকর্তাদের জানানো হলে পুলিশ একজন দর্শককে এই অভিযোগে গ্রেফতার করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.