সিটিনিউজবিডি:- লেবাননে নবনিযুক্তি বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে রাষ্ট্রপতি লেবাননের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে লেবাবনে ওষুধ ও দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়ার জন্যও রাষ্ট্রদূতকে পরামর্শ দেন ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ এ তথ্য জানান। রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় নির্দেশনা কামনা করেন।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
