আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া

0

সিটিনিউজবিডি:- জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ পুরান ঢাকার বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গত মঙ্গলবার বলেন, আদালতের নিয়মিত হাজিরায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ তালুকদার বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক। মামলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে এই আইনজীবী বলেন, আগামীকাল যে নির্ধারিত তারিখ রয়েছে, সেদিন সাড়ে ১০টার মধ্যেই তিনি(খালেদা) আদালতে এসে পৌঁছাবেন বলে আমরা আশা করছি। সর্বশেষ গত ১৮ জুন ওই দুটি মামলায় খালেদা জিয়া হাজিরা দেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকা মহানগর তৃতীয় বিশেষ জজ আদালতে এই দুটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খবর বিডিনিউজের।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ৭১ লাখ ৬৭১ টাকা আত্মসাৎ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক। বিএনপি দাবি করে আসছে,তাদের চেয়াপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে এবং তা এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.