সিটিনিউজ ডেস্ক::নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম চট্টগ্রাম কর্তৃক ১৫ মে বাংলাদেশ কোরিয়া টেকনিকেল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তাগন নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয়। সঠিক নিয়ম জেনে বিদেশ গেলে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রতিকার পাওয়ার সুযোগ থাকে বলে বক্তাগন উল্লেখ করেন। চট্টগ্রামে নারী কর্মীদের বিদেশ যাওয়ার হার বাড়ছে।
বিদেশ যাওয়ার আগে নারী কর্মীদেরও প্রয়োজনীয় প্রশিক্ষন আবশ্যক বলে কেউ কেউ মত প্রকাশ করেন। বিদেশ যাওয়ার পূর্বে তিন দিনের প্রাক- বর্হিগমন প্রশিক্ষন সকলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যাতে অভিবাসী শ্রমিকগন শ্রমিক গ্রহনকারী দেশের আইন কানুন, মূল্যবোধ ও সংস্কৃতি এবং সামাজিক আচার আচরন সম্পর্কে ধারনা লাভ করতে পারে। মধ্যসত্ব-ভোগীদের দৌরাত্ব কমানো এবং গ্রামের সাধারন জনগণ যাতে জেলা পর্যায়ে আসতে না হয় সেজন্য পাসর্পোট অফিস, জনশক্তি অফিস ও রিক্রুটিং এজেন্সির কার্যক্রম উপজেলা পর্যায়ে চালু করার বিষয়টিও কর্মশালায় ওঠে আসে।
উক্ত কর্মশালা সভাপতিত্ব করেন বাংলাদেশ কোরিয়া টেকনিকেল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম এর অধ্যক্ষ জনাব ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক এর সেইফ মাইগ্রেশন ফর বাংলাদেশি ওয়ার্কার্স প্রজেক্ট চট্টগ্রাম এর সিনিয়র ফিল্ড কমিউনিকেটর জনাব শুভাশীষ দেবনাথ।কর্মশালা সঞ্চালনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার।
উক্ত কর্মশালা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব মহেন্দ্র চাকমা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ জনাব বিএম শরিফুল ইসলাম, প্রবাসী কল্যান ব্যাংক নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক জনাব র্দপন চাকমা, চসিক কাউন্সিলর জনাব আবিদা আজাদ ও মোঃ মুবারক আলী। এছাড়া উক্ত কর্মশালায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিদেশ ফেরত সফল ব্যক্তি ও প্রতারিত ব্যক্তি।
