শিল্পা শেট্টি ও তার স্বামীর জামিন মঞ্জুর

0

বিনোদন : বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা সহ আরও তিনজন অর্থ প্রতারণার মামলায় অগ্রিম জামিন পেলেন। গত মাসে একটি টেক্সটাইল ফার্মের মালিক তাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর গ্রেফতার করা হয় এই দম্পতিকে।

গত মাসে ভালোটিয়া এক্সপোর্ট অফ ভিওয়ান্দির মালিক রবি ভালোটিয়া কোনগাও থানায় শিল্পা ও রাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ই-কমার্স চ্যানেল ‘বেস্ট ডিল টিভি’ তে বিক্রির জন্য বেশ কিছু চাদর পাঠিয়েছিলেন। কিন্তু বিক্রির পরও ২৪ লক্ষ টাকা ফেরত দেয়নি কুন্দ্রা দম্পতি।

তবে শিল্পা শেট্টির আইনজীবি জানান, যে অভিযুক্তদের প্রতারণা করার কোনও উদ্দেশ্য ছিল না। বরং ১ কোটি টাকা ইতিমধ্যেই বিডিটিভি রবি ভালোটিয়াকে দিয়েছে। শুধু ২৪ লক্ষ টাকাই দেওয়া বাকি আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.