অধিকার আদায়ে বিএনপির আন্দোলন চলছে : এমকে আনোয়ার

0

সিটিনিউজবিডি:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার বলেছেন, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এ দেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তা হরণ করা হয়েছে, বর্তমানে সমস্ত অধিকার পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন-সংগ্রাম চলছে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আমরা দাবি আদায় করব।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা শিল্পকলা একাডেমিতে হোমনা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এম কে আনোয়ার হোমনা ও তিতাস উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বিএনপি নেতা আলমগীর সরকার, মিজানুর রহমান, মো. শাহ আলম, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.