লিটন দাস আজ নিজেকে প্রমাণ করলেন দারুণভাবেই

0

সিটিনিউজবিডি:- লিটন দাস আজ নিজেকে প্রমাণ করলেন দারুণভাবেই। এমন একটা সময় তিনি মাঠে নেমেছিলেন যখন মুশফিকুর রহিমকে হারিয়ে কিছুটা বেকায়দায় দল। সাকিব আল হাসান একপ্রান্তে দাঁড়িয়ে সঙ্গী-স্বল্পতার মুখে, দল তখনো পিছিয়ে ৫৩ রানে। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ইনিংসে লিটন খেললেন দারুণ কার্যকর এক ইনিংস। সাকিবকে সঙ্গ দিয়ে প্রথমেই দলকে সাহায্য করলেন প্রতিপক্ষের সংগ্রহকে ছাপাতে। এরপর এগোলেন প্রয়োগ করলেন নিজের ব্যাটিং সক্ষমতা। লিটনের দুর্ভাগ্য যে তাঁর এই ইনিংসটির সমাপ্তি ঘটল অর্ধশত ছোঁয়ার সঙ্গে সঙ্গে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের ক্যাচ হয়ে।
লিটনের আগে ব্যক্তিগত ৪৭ রানে ফিরেছেন সাকিব আল হাসান। সাকিব-লিটন যুগলে রান এসেছে ৮২। তৃতীয় উইকেটে তামিম-মাহমুদউল্লাহর ৮৯ রানের জুটির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জুটির কল্যাণেই ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩২১। হাতে ২ উইকেট রেখে আগ্রগামীতা ৭৩ রানের।
সাকিব আর লিটন তাঁদের জুটিটি যদি আরও একটু বড় করতে পারতেন!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.