২৪ মে থেকে শুরু হচ্ছে বাজার মনিটরিং

0

নিজস্ব প্রতিবেদক::পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও জামা কাপড়ের বাজার মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৭ টি খুচরা ও ২টি পাইকারী বাজারসহ নগরীর শপিং মল, সুপারসপ, কাপড়ের পাইকারী বাজারগুলি মনিটরিং শুরু করা হবে।

মঙ্গলবার (২৩ মে) নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভায় চট্টগ্রামের নব নিযুক্ত জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সাথে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বিগত ৪ মে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী প্রতিনিধি, সরকারের বিভিন্ন সংস্থা ও ক্যাব প্রতিনিধি সমন্বয়ে সভার সিদ্ধান্ত অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ লক্ষ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস, সৈয়দ মোরাদ আলী, আবদুস সামাদ শিকদার, রঞ্জন চন্দ্র দে, মোঃ তৌহিদুল ইসলাম, শান্তা রহমানকে প্রধান করে ৬টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

মনিটিরিং টিমে সিটি কর্পোরেশন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, পুলিশ, র‌্যাব, জেলা বাজার কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য, টিসিবিসহ সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অর্ন্তভুক্ত থাকবে।

এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।

নবনিযুক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান খাদ্যে ভেজাল রোধ ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের জিরো টলারেন্সকে উল্লেখ করে বলেন সরকার ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবে। তবে কাউকে জনগনকে জিম্মি করে অবৈধ উপায়ে ব্যবসা করার এবং সাধারন মানুষের ভোক্তা অধিকার হরণে সহযোগী হবে না। ব্যবসা হালাল এবং ব্যবসায় নীতি নৈতিকতা নিয়ে ব্যবসা করলে ব্যবসায়ী সম্পর্কে এতো নেতিবাচক ঘটনার জন্ম নিতো না। মোবাইল কোর্ট নিয়ে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের কারনে বাজার তদারকিতে কিছুটা দ্বিধা দ্বন্ধ হলেও সরকার জনস্বার্থ রক্ষায় এ সমস্ত উদ্যোগগুলিকে আরো জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিবে।

ক্যাব নেতৃবৃন্দ নব নিযুক্ত জেলা প্রশাসককে বাজার তদারকিতে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এর কথা উল্লেখ করে বাজার তদারকিতে এ উদ্যোগ এর কারনে সর্বস্তরের ভোক্তাদের মাঝেও স্বস্তি ফিরে আসে। কারন ব্যবসায়ী ও কোন না কোন পণ্য বা সেবার ভোক্তা। তাই বাজারে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত না হলে ব্যবসায়ীরা ভোক্তা হিসাবে ক্ষতির সম্মুখীন হবে। সে কারনে ক্যাব এর ভোক্তা অধিকার আন্দোলন থেকে ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দল মত নির্বিশেষে পুরো দেশের আপামর জনগনের স্বার্থ নিহিত আছে। ক্যাব নেতৃবন্দ জেলা প্রশাসনের বাজার মনিটরিংসহ ভোক্তা স্বার্থ সংস্লিষ্ঠ সকল বিষয়ে ক্যাব এর সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.