‘মোরা’ র মোকাবেলায় চসিকের নিয়ন্ত্রণ কক্ষ

0

নিজস্ব প্রতিবেদক::বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় “মোরা”র মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নির্দেশে নগরীর দামপাড়াস্থ বিদ্যুৎ কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখানে ৩ শিফটে কর্মকর্তারা দায়িত্বে নিয়োজিত আছেন।এছাড়াও শুকনো খাবার,এ্যাম্বুলেন্স, ডাক্তার, আশ্রয় কেন্দ্র,যানবাহন সহ নানা ধরনের যন্ত্রপাতি ও প্রায় ২ হাজার শ্রমিক সার্বক্ষণিক নিয়োজিত আছে।

উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে জনগণকে সরে আসার জন্য মাইক দ্বারা প্রচার কার্য চালানো হচ্ছে। এছাড়াও উপকূলীয় এলাকায় অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আঞ্চলিক অফিস, ওয়ার্ড কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা রাখা হয়েছে।

উপকূলীয় এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকির দায়িত্ব পালন করছে। চসিক কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.