রাঙামাটিতে অভির ফাঁসির দাবীতে মানববন্ধন

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি শহরের ভেদভেদী মুসলিম পাড়া এলাকার সিদ্দিক সওদাগর’র ছেলে অভি তার স্ত্রী (টুম্পা) গর্ভ অবস্থায় পুরিয়ে ফেলার অভিযোগে অভির গ্রেফতার সহ ফাসিঁর দাবীতে মানববন্ধন করে কলেজ গেইট এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘাতক অভির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টুম্পার বাবা বাচ্চু মল্লিক, মা মর্জিনা, টুম্পার বোন স্বপ্না বেগম, এলাকাবাসীর পক্ষ থেকে শহিদুল আলম স্বপন, তানিয়া, খুশি বেগম, মো: হান্নান মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, টুম্পার স্বামী অভি যৌতুক এর দাবী, পরকিয়া সহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত থাকায় টুম্পার সাথে প্রতিনিয়ত তার ঝগড়া হতো। এরই পরিপেক্ষিতে গত ১৭ মে রাতে অভি নয় মাসের অন্তসত্ত্বা টুম্পার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। টুম্পার চিৎকার শুনে ঘটনাস্থলে এলাকাবাসী এবং সংবাদ পেয়ে টুম্পার ভাই আসলে পরে তারা তাকে রাঙামাটি সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানেই ২৪ মে টুম্পা ও তার অন্তসত্ত্বা সন্তান মারা যায়।
বক্তারা আরো বলেন, নয় মাসের অন্তসত্ত্বা টুম্পার খুনি ঘাতক অভির এই নির্মম ঘটনার বহু দিন পার হয়ে যাওয়ার পরেও প্রশাসনের কোন ব্যবস্থাই লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া বিভিন্ন মহল থেকে এই ঘটনাকে চাপিয়ে দিতে এবং মামলা তুলে নিতে টুম্পার বাবা-মাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তারা।
এলাকাবাসীর দাবী এমন ঘাতক কে ছেড়ে দেওয়া হলে সমাজে আরো অনেকে এমন কাজ করতে উৎসাহ পাবে, তাই এই ঘাতক অভির গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবী জানান বক্তারা। আগামী সাপ্তাহের মধ্যে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করলে আরো কঠোর আন্দোলন করা হবে বলেও জানান তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.