আলাস্কায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

0
আন্তর্জাতিক ডেস্ক::আলাস্কা ও রাশিয়ার উপকূলে শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূকম্পনটি আলাস্কা ও রাশিয়ার উপকূলের মাঝামাঝি একটি ভলকানিক দ্বীপের কাছে উৎপত্তি হয়।
ভূকম্পবিদরা জানান, আলাস্কার এলিউটিয়েন দ্বীপের পশ্চিমাঞ্চলীয় আটু থেকে ১৯৯ দশমিক ১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, গ্রিনিচ মান সময় ২২ টা ২৪ মিনিটে ভূকম্পনটি রেকর্ড করা হয়। এএফপি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.