‘কাভি খুশি কাভি গাম’ এর পূজা এখন কী করছেন জানেন?

0

বিনোদন : ‘কাভি খুশি কাভি গাম’ এর লাড্ডুকে মনে আছে? ২০০১-এ মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত ছবিটির ওই শিশুশিল্পীটি সবচেয়ে ভয় পেত প্রায় তারই সমবয়সী পূজাকে।

নিশ্চয়ই মনে করতে পারছেন হৃতিক রোশন ও কারিনা কাপুর অভিনীত চরিত্র দু’টি। কারিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। দীর্ঘ ১৬ বছর পর ফের বড়পর্দায় ফিরছেন তিনি।

মালবিকা ইতিমধ্যেই মডেলিং ক্যারিয়ার শুরু করেছেন। তবে অভিনয়ে ফিরতে চাইছিলেন তিনি। সুযোগের অপেক্ষায় ছিলেন। এতদিনে পছন্দের চরিত্রের অফার পেয়ে ফিরছেন অনস্ক্রিনে।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দিন কয়েকের মধ্যেই মুক্তি পাবে তাঁর তেলেগু ছবি ‘জয়দেব’। তবে এতেও স্বপ্নপূরণ হয়নি। কারণ তাঁর মূল লক্ষ্য বলিউড।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুরের মতো স্টার কাস্ট ছিল করণ পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ এ। সেখানে সুযোগ পেয়েছিলেন মালবিকা। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বি-টাউনে ভাল চরিত্রের অপেক্ষায় রয়েছেন। কাজ করতে চান খান ভাইদের সঙ্গেও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.