কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : চট্টগ্রাম সীতাকুণ্ড সমিতি’র দোয়া,ইফতার মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান সোমবার (৫ জুন) নগরীর লাভ লেইনস্থ স্বরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সদস্য, আজীবন সদস্য, পৃষ্ঠপোষক ছাড়াও সীতাকুণ্ডবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা,সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলে শরিক হন। দীর্ঘদিন পর সীতাকুণ্ডের হাজারো মানুষ এক হয়ে মিলন মেলাতে পরিনত হয়। বিকাল থেকে শত শত মানুষ জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৫ টার পর থেকে বিশাল হল রুম কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায়। এর আগে বাদ আছর থেকে স্বরণিকা কমিউনিটি সেন্টারে খতমে কোরআন পড়ানো হয় সমিতির উদ্যোগে। সমিতি সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড, মো ফসিউল আলম,
ভারপ্রাপ্ত মেয়র নিছার ঊদ্দিন মনজু, ডিআইজি মো মুসলিম, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, তাজুল ইসলাম নিজামী, ব্যবসায়ী নুরুল আবছার
চৌধুরী, সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান এনামুল আজিজ চৌধুরী, দিদারুল ইসলাম মাহমুদ প্রমুখ।
