সিটিনিউজবিডি : টানা বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণহানীর আশংকায় চট্টগ্রাম নগরীতে পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।
শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সহায়তায় শুরু হওয়া মাইকিং রাতেও অব্যাহত রয়েছে।
পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম মাঠপর্যায়ে কাজ করছেন। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন নিজেই এ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
