সিটিনিউজ ডেস্ক::চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন একটি ভবনের নিচ থেকে নুরুল ইসলাম ইমন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বাকলিয়া ডিসি রোড থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম ইমন ডিসি রোডের আমিনুল্লাহ বাপের বাড়ির জানে আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ইমন পাইপ ফিটিংসের কাজ করলেও তার বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে চুরি করতে গিয়ে চার তলা একটি ভবন থেকে পাশের ভবনে লাফিয়ে যাওয়ার সময় সে নিচে পড়ে যায়।
নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
