নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী 

0

নিজস্ব প্রতিবেদক:: ঈদের ছুটিতে নগরী ছেড়ে বিভিন্ন এলাকায় যাওয়া লোকজন ফিরেছে নগরীতে। বিভিন্ন সংগঠনের কর্মকান্ড আবার জোরদার হয়ে উঠেছে। নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভাটিয়ারী ক্যাপে ২৪ ঈদ আনন্দ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মিলনমেলা যেন হয়ে উঠে ভবিষ্যতের কাজের অনুপ্রেরণা।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভাটিয়ারীর ক্যাপে ২৪ অনুষ্ঠিত হয় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী। সংগঠনের চেয়ারম্যান ও মানবাধিকার ব্যক্তিত্ব ও সমাজসেবক এইচ এম. ওসমান গণি চৌধুরী’র সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ ও সেবামূলক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ঈদে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। কারণ পবিত্র ঈদ সবার জন্য।

এসময়ে আরো বক্তব্য রাখেন মঞ্জুর আহম্মেদ, ফারভীন সুলতানা, মো: সেলিম উল্লাহ, মো: আল আমিন, উৎপল কুমার দাশ, মো: বেলাল, মো: আলী, মো: আমিন, শারমিন, ঝর্ণা, আরিফুল হাসান, রবিউল হাসান, রেজিনা আক্তার, নিদার সুলতানা নিশি, রিমু, নিঝু, শেলী, বশির আহম্মেদ, অথই, আবু ছাইদ (তনু), মুহতাহিন আহনাফ শাকিব প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.