সিগারেটের আগুনে পুড়লো কারখানা

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রামে ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে নগরীর পতেঙ্গা চরপাড়ার দক্ষিণ মুসলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর রূপন কান্তি বিশ্বাস।

তিনি বলেন, জ্বলন্ত বিড়ি-সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে ‘মেসার্স মা রাজিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ঝুট কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.