বাসচাপায় বিমান বাহিনীর কর্মকর্তা নিহত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীতে বাস চাপায় মো. তাজুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশ বিমান বাহিনীর এক সিপাহী নিহত হয়েছেন।সোমবার দুপুরে নগরীর পতেঙ্গা থানার জিএম গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভুইঁয়া বলেন, স্থানীয় বাজার থেকে তাজুল ইসলাম বাজার সদাই করে বিমান বাহিনীর ঘাঁটিতে যাওয়ার পথে একটি দ্রুতগতির বাস এসে তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.