সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে চার জাল নোট ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মনিরুল ইসলাম (৫০), ফোরকান (৩২), রাজীব ধর (৪০) এবং সোহেল (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে চার জাল নোট ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিকেলে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
