সিআরবি থেকে এক গাড়িচালকের লাশ উদ্ধার

0

সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকা থেকে মনির হোসেন (৪৫) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মনির হোসেন লক্ষীপুর জেলার শামসুল হকের ছেলে। তিনি সিআরবি এলাকায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, সিআরবির বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আঘাতজনিত কারণে মনিরের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাতে ওই এলাকায় মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.