গাড়ী দুর্ঘটনায় গুরুতর আহত কাউন্সিলর হাসান মুরাদ 

0
দিলীপ তালুকদার::গাড়ী দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।গত রাতে নিজ বাসভবনের পার্কিং প্লেসে গাড়ী দুর্ঘটনার শিকার হন। সাথে সাথে তাকে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সারারাত তাকে গভীরপর্যবেক্ষনে রাখার পর আজ দুপুরে তাকে কেবিনে দেয়া হয়েছে বলে তার ছোট জানান।
তিনি জানান, ড্রাইভার গাড়ী থামিয়ে  ভুলবশত হ্যান্ড ব্রেক না করেই ড্রাইভার সহ সবাই নেমে যান।পার্কিং জায়গাকিছুটা ঢালু থাকার কারনে গাড়ী পেছন দিকে চলতে চলতে হাসান মুরাদের গায়ে ধাক্কা লাগে। এতে তিনি পড়ে যানএবং মাথায় আঘাত পান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদীয়মান কাউন্সিলর, সাবেক ছাত্রনেতা, গরীব দুঃখীমানুষের আপনজনের এ দুর্ঘটনায় হতবিহবল এলাকাবাসী। তারাও হাসপাতালে গিয়ে ভিড় জমান।তারা তাদের প্রাণপ্রিয় নেতার আশু সুস্থতা কামনা করেছেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.