নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকায় হিউম্যান হলারের নিচে চাপা পড়ে শামশুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক খুলশী থানার ৪ নম্বর আবাসিক এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর একেখানগামী এশটি হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শামসুল হককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
