নিজস্ব প্রতিবেদক::আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভায় সাংবাদিকদের উপর মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করতে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছে মহানগর ছাত্রলীগ।
অভিযুক্ত নেতার হলেন, মহানগর ছাত্রলীগের সদস্য গোলাম মোস্তফা এবং ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রোবেল
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী মহানগর ছাত্রলীগের সরাসরি বহিষ্কারের সুযোগ না থাকায় সুপারিশ পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার নগরীর বাকলিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতিতে একটি মতবিনিময় সভায় ছাত্রলীগ ও যুবলীগের দুদল নেতা-কর্মীর মধ্যে হাতাহাতি হয়। ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনার ছবি তুলতে গিয়ে নাজেহালের শিকার হয়েছেন দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটো সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু ও গাজী টিভির ক্যামেরাপার্সন বাসু দেব।
