খুলনা ও মংলা সমুদ্র বন্দরে ধাবিত হচ্ছে কোমেন

0

সিটিনিউজবিডি : সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন কক্সবাজারের দিক থেকে খুলনা ও মংলা সমুদ্র বন্দরের দিকে ধাবিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

তবে আগের মতোই চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত এবং মংলা ও পায়রা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়টি বর্তমানে কক্সবাজার সমুদ্র থেকে ৯০ কিলোমিটার উত্তর -পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসসহ ঘূর্ণিঝড় কোমেন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর গতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.