‘কোমেন’ মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম

0

সিটিনিউজবিডি : ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাশন, বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নগরী ও জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।উপকূলীয় তিন উপজেলার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে সকাল ১০টায় বৈঠকে বসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এতে সভাপতিত্ব করবেন।

তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। তাদের আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) জাফর আলম বলেন, বন্দরে ৩ নম্বর অ্যালার্ট জারি করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বহির্নোঙ্গরে কাজ বন্ধ রয়েছে।

দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্ততি রয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান জানান, সিটি করপো্রেশন পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের এসব প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য দুপুরে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.