৩০০ আসনে প্রার্থী দিবে এনপিপি

0

নিজস্ব প্রতিবেদক::আগামী ৪ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য এনপিপি’র কেন্দ্রীয় ৫ম জাতীয় সম্মেলন সফল করতে দলের চট্টগ্রাম জেলা কমিটির এক প্রতিনিধি সম্মেলন গতকাল ১৬ জুলাই রোজ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ হোটেল মিসকা‘র হল রুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

দলের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. মোঃ জাহেদ খানের পরিচালনায় উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনডিএফ জোটের আহ্বায়ক ও এনপিপি’র জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন এনপিপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: বাবুর সরদার চাখারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে আলহাজ্ব এস এম জহিরুল হক ও অরুন শান্তি চাকমা ভান্তে।

বক্তব্য রাখেন-এনপিপি’র কক্সাবাজার জেলা কমিটির সভাপতি ইফতেখার শিবলী, ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি ও এনপিপি’র কুমিল্লা জেলার সভাপতি মো: ফরিদ উদ্দিন ফরহাদ, এনপিপি চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন জুয়েল, এনপিপি লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, এনপিপি সীতাকুন্ড উপজেলা কমিটির সভাপতি এম এ সাগর, এনপিপি মিরসরাই উপজেলা কমিটির সভাপতি হেলাল মির্জা, এনপিপি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক যথাক্রমে মো: শহিদুল ইসলাম ও মোরশেদ আলম. এনপিপি নেতা নজরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন এনপিপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সালাউদ্দিন আগামী ৪ আগস্ট ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় ৫ম জাতীয় কাউন্সিল সফল করতে দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন-আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ৩০০ আসনে প্রার্থী দেবে ইনশাল্লাহ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.