চট্টগ্রাম ১৩ উপজেলার লাখো মানুষ পানি বন্দী

0

 সিটিনিউজবিডি :    চট্টগ্রাম ১৩ উপজেলার লাখো মানুষ পানি বন্দী । ঘূর্ণিঝড় ও টানা বর্ষণ, পাহাড়ি ঢল প্রভাবে নদী-খালের পানি বেড়ে চট্টগ্রামের ১৩ উপজেলার অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে।  পানিতে ডুবেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি ও চিংড়িঘের। পানি বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ।  অনাহারে অর্ধাহারে দিন কাটছে বানভাসিদের।  উপজেলাগুলোতে আভ্যন্তরীন সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আবহাওয়া দপ্তরের পতেঙ্গা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  গত সাতদিনে চট্টগ্রামে ৯৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টায় জোয়ার শুরু হয়েছে।  ভাটা শুরু দুপুর ১২টা ৩৬ মিনিটে।  সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে জোয়ার পুনরায় শুরু হবে।

শঙ্খ ও ডলু নদীর গর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত ঘর।  বিলীন হওয়ার পথে রয়েছে আরো শতাধিক বসত ঘর।  কয়েকলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।  মৎসখামার পানিতে ডুবে গেছে।  কোন কোন এলাকায় বানভাসি লোকজন সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.