চট্টগ্রাম বন্দরে ২ শ্রমিকের মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কাঠ নামাতে গিয়ে মো. আতিক (৫২) ও মো. খোরশেদ (৫০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের বাড়ি নোয়াখালী জেলায়।

চট্টগ্রাম বন্দর থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বন্দর জেটিতে নোঙ্গর করা ‘এমভি লতিকা নারী’ নামে বিদেশী জাহাজ থেকে চার শ্রমিক কাঠ নামনোর কাজ করছিল। রাতের কোন এক সময় দুজন শ্রমিক সিঁড়ি দিয়ে জাহাজে নামতে গিয়ে জাহাজের ভীতরে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুইজনের লাশ জাহজের ভেতরে সিঁড়ির নিচে পাওয়া গেছে। আমরা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.