বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও পরিত্যাক্ত

0

সিটিনিউজবিডি : দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাও বৃষ্টি পরিত্যাক্ত ঘোষনা। দ্বিতীয় ও তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও একটি বল মাঠে গড়াল না। দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

আজ রোববার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাত থেকেই মিরপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো-বা ঝুম বৃষ্টি। সকাল ৯টা ৩৫ মিনিটে বৃষ্টি থামলে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচসহ আউটফিল্ড থেকে ত্রিপল সরিয়ে নেওয়া হয়। মাঠকর্মীরা মাঠ পরিচর্যার কাজ করেন। দুই দলই মাঠে এসে অনুশীলন শুরু করে। দুপুর ১টায় ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শন করার ঘোষণাও আসে। কিন্তু দুপুর ১২টা থেকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। পিচসহ আউটফিল্ড ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি না থামায় ১টা ৫ মিনিটে চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

প্রথম দিনের ৮৮.১ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। ১৩ রানে অপরাজিত রয়েছেন নাসির হোসেন। প্রথম দিন দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি নেন ৩টি করে উইকেট।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। বৃষ্টিতে শেষ দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় নিষ্প্রাণ ড্র হয় ম্যাচটি। ফলে ঢাকা টেস্ট সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। কিন্তু এখানেও দুই দিনের খেলা বৃষ্টির পেটে চলে গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.