চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

0

সিটিনিউজ ডেস্ক :  চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আইনজীবী রফিকুল ইসলাম (৭০) ও মো. আইয়ুব আলী ওরফে সুজন (২৬)। আজ শুক্রবার(২৮জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর ও পাহাড়তলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, হালিশহর কে ব্লক এলাকায় প্রাতঃ ভ্রমণে বের হয়েছিলেন আইনজীবী রফিকুল ইসলাম। এ সময় একটি ট্রাক তাকে চাপ দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রফিকুলকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, পাহাড়তলী সরাইপাড়া এলাকায় গাড়ি চাপায় সুজন নিহত হন বলে জানান পুলিশ সদস্য আলাউদ্দিন। ভোররাত ৩টার দিকে সরাইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় গুরুতর আহত হন সুজন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই মো. আলাউদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.