ক্যান্সারের লক্ষণসমূহ

0

সিটিনিউজবিডি :  নানান কারণে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন মানুষ। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধূমপান, রাসায়নিক পদার্থ, সূর্যের ক্ষতিকর রশ্মি ইত্যাদি। তবে অনেক সময় ক্যান্সারের লক্ষণ না জানার কারণে তা পুরো দেহে ছড়িয়ে পরে। ফলে আর চিকিৎসা করে ভালো করা সম্ভব হয় না। কিন্তু প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নির্মূল করা সম্ভব। তাই ক্যান্সারের কিছু সতর্কীকরণ লক্ষণ আছে যেগুলো অবহেলা করা উচিত নয়। লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ডাক্তারের কাছে যেতে হবে। নীচে এমন কয়েকটি লক্ষণ উল্লেখ করা হল।

১) চামড়ার নিচে ফোলা বা দানা
ক্যান্সারের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে শরীরের চামড়ার নিচে গুটি গুটি হয়ে ফুলে ওঠা বা দলা পাকানো গোটার মতো অনুভব করা। তবে এগুলো বুক বা বুকের আশে পাশে অথবা যৌনাঙ্গে দেখা দিলে ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়।
২) কিছুদিন পর পর জ্বর হওয়া
কিছুদিন পর পর একটানা জ্বর হওয়া ব্লাড ক্যান্সার অর্থাৎ লিম্ফোমা না লিউকেমিয়া হওয়ার প্রধান লক্ষণ। তাই অবহেলা করবেন না।
৩) কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই অতিরিক্ত ওজন কমে যাওয়া। ডায়েটিং বা খাদ্যাভ্যাসে পরিবর্তন, অন্য কোনো সাধারণ অসুখে পড়ে ওজন কমে যাওয়া তেমন ক্ষতিকর নয়। কিন্তু এগুলো ছাড়াই ওজন কমে যাওয়া লক্ষণীয়।
৪) শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা
একটানা মাথা ব্যথা এটা ব্রেইন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। এছাড়াও পিঠের নিচের অংশে একটানা ব্যথা হওয়াকে রেক্টাল ও ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়।
৫) অস্বাভাবিক রক্তপাত
কফ বা কাশির সঙ্গে রক্ত যাওয়া ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। এছাড়া পস্রাব-পায়খানার সঙ্গে রক্ত পড়াও হতে পারে ব্লাডার ক্যান্সারের কারণ। স্তন থেকে রক্ত পরা স্তন ক্যান্সারের লক্ষণ। এইসব লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
৬) মূত্রনালির সমস্যা
প্রস্রাবের সময় ব্যথা বা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে একেবারেই অবহেলা করবেন না। দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষা করতে হবে।
৭) মুখের ভেতরে ক্ষত এবং খুসখুসের সমস্যা
একটানা অনেক দিন মুখের ভেতরে ক্ষত থাকা যা একেবারেই ভালো হচ্ছে না। এ ছাড়া গলায় প্রদাহ ও খুসখুস করার সমস্যা থাকলে অবহেলা করবেন না। কারণ এগুলো ওড়াল ক্যান্সারের লক্ষণ।
৮) দুর্বলতা অনুভব করা
অনেক সময় বিশ্রাম নেয়ার পরও ক্লান্তি দূর হয় না বলে আমরা সাধারণভাবে ধরে নেই আমাদের পরিমিত বিশ্রাম হচ্ছে না। কিন্তু এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ। সামান্যতেই ক্লান্ত ও অবসাদবোধ হওয়া এবং সবসময়েই দুর্বলতাবোধ করার সমস্যা হলে। অবহেলা না করে পরীক্ষার জন্য ডাক্তারের শরণাপন্ন হোন।
৯) দেহের চামড়ায় পরিবর্তন
কোন কারণ ছাড়াই শরীরের চামড়ায় রঙের পরিবর্তন হওয়া। জখমের মত দাগ হওয়া সবই মেলানোমার লক্ষণ। অর্থাৎ চামড়ার ক্যান্সারের লক্ষণ।
এছাড়া আরো অনেক লক্ষণ আছে, যেগুলো আমরা একজন ভালো ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.