সিটিনিউজবিডি : চুল ছাঁটার ব্যয় (৬০০ ডলার) ৪৮ হাজার টাকা সাধারণের মানুষের জন্য অকল্পনীয় হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি তথা মার্কিন সিনেটর হিলারি রডহ্যাম ক্লিনটনের বেলায় স্বাভাবিক। তিনি নিয়মিতই এ ব্যয়ে চুলের পরিচর্যা করেন কি-না জানা যায়নি। তবে সম্প্র্রতি নিউইয়র্কের ফিফ্থ এভিনিউ স্টোরের পেছনের দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে তাকে। সেখানে জন ব্যারেট সালোঁতে চুল ছাঁটিয়েছেন হিলারি ক্লিনটন। সেখানে চুল ছাঁটায় কাটায় ৬০০ ডলার ও চুল রঙ করাতে ৬০০ ডলার ব্যয় করতে হয়। হিলারি অবশ্য নিজের ফ্যাশনের ব্যাপারটা আড়ালেই রাখতে চান। তিনি যখন সালোঁতে ঢুকছিলেন, তখন সিঁড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়। সাবেক ফার্স্টলেডি সবার আড়ালে থেকেই পেঁৗছে যান সালোঁতে। সেখানে তার জন্য আলাদা একটি জায়গার ব্যবস্থা করা হয়। পাশের ঘরে বসে থাকা অন্য খদ্দেররাও বুঝতে পারেননি ওই একই সালোঁতে সাজতে এসেছেন হিলারি ক্লিনটন। রয়টার্স।
এখানেই শেষ নয়। হেয়ার কাটের পর চুলে রং করাতে তিনি খরচ করেন আরও ৪০ হাজার টাকা। অবশ্য এসবই খবর। চুল ছাঁটা ও পরিচর্যায় তিনি মোট কত টাকা খরচ করেন তা অবশ্য খোলাসা করার সাহস দেখাননি কেউই।
এ বিভাগের আরও খবর
