শহিদুল ইসলাম কক্সবাজার::সামাজিক যোগােযাগ মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করায় কক্সবাজার সরকারী কলেজের ৫ শিক্ষাথীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- তানজিনা অাকতার,শামীম রানা,সৈয়দঅালম,অারাফাত জান্নাত,ফারহানা তাসমিন।
কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ একে এম ফজলুল করিম বলেন, গত কয়দিন অাগে এসব শিক্ষাথীরা সামাজিক যোগােযাগ মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন।শনিবার সকালে একাডেমিক কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার করা হয়।
