সাইফুল উদ্দীন,রাঙামাটি প্রতিনিধি::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা, পৌর ও সদর শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে রাঙামাটি জেলা কৃষকলীগের উদ্যােগে শহরের বনরুপা থেকে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। অন্যতম বক্তা ছিলেন কাচালং কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্বপন কুমার দে, সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, প্রাক্তন সাধারণ সম্পাদক আশুতোষ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বাবুল, তথ্য ও গভেষণা সম্পাদক রফিকুল মওলা, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী । জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে যারা নির্মম ভাবে হত্যার করেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে এই দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আমাদের এক উজ্জ্বল প্রদিব নিভিয়ে দিয়েছে হায়নারা।
আগস্ট মাস বাঙ্গালির কালো অধ্যয় জানিয়ে বক্তারা বলেন, এই মাস এলে দেশে শোকের হাওয়া বয়ে যায়, চার দিকে কান্নার আওয়াজ শুনা যায়। এই মাসে বাঙ্গালি মায়ের সাহসী সূর্য সন্তানকে নির্মম ভাবে হত্যা কার হয়েছে।
শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর সু-কন্যা দেশের দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং দেশকে দিনদিন এগিয়ে নিয়ে যাচ্ছে। এসমস্ত উন্নতি রুখে দিতে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তার উপরে বহুবার আক্রমন করা হয়েছে। গত কিছুদিন পূর্বেও ১৫ আগস্টে তাকে হত্যার জন্য পরিকল্পনা করেছিলো ৭১ এ পরাজিত শত্রুরা। তারা চাই শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নতি রুখে দিতে সাথে সাথে দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদ কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে।
আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও জঙ্গিবাদ রুখে দিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ বিভাগের আরও খবর
