ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উচ্ছেদের দাবী ছাত্রলীগের

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ::নগরীর চকবাজারের প্যারেড কর্ণারে অবস্থিত এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উচ্ছেদের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

সোমবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে বলা হয়, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কার্যালয়ের নামে অর্পিত সম্পত্তি জমির ইজারা নেয় ১৯৮২ সালে। এই স্বাধীনতা বিরোধী প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়ার পর থেকে প্রতি দু’বছর অন্তর তারা চুক্তি নবায়ন করত।

কিন্তু গত ২০১৬ সালের ২৪ জানুয়ারি এই জঙ্গিবাদী প্রতিষ্ঠানটি বাংলা ১৪২০ থেকে ১৪২২ সন পর্যন্ত আরো দু’বছরের জন্য ইজারার মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাদের দেশ বিরোধী কার্যক্রমের বিষয়াদি অবহিত হয়ে মাননীয় জেলা প্রশাসন আর চুক্তি নবায়ন করেন নি।

এই জায়গাটি তারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে ইজারা নিলেও এটি জামায়েত-শিবিরের ক্যাডারদের নিরাপদ আশ্রয়স্থল এবং তাদের কার্যক্রমের অন্যতম মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলের আয়োজক ছিল এই সংগঠনটি।

এই সংগঠনের আড়ালে জামাতি মতাদর্শ প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে তারা ১৭টি স্কুল, মাদ্রাসা, মক্তব, শিশু শিক্ষা কেন্দ্র, বয়স্ক কেন্দ্রের নামে প্রতিষ্ঠান পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে যেমন নেই সরকারি স্বীকৃতি তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের নামের আড়ালে নিজেদের ভ্রান্ত ও স্বাধীনতা বিরোধী মতবাদ প্রচার ও প্রসারের কাজ তারা চালিয়ে যাচ্ছে হরহামেশায়।

এছাড়াও এ কার্যালয় থেকে নগরীর প্রতিটি এলাকায় ইসলামী সমাজ কল্যাণের নামের আড়ালে সাধারণ মানুষকে বোকা বানিয়ে যাকাত, ফিতরা, কোরবানির পশুর চামড়া সংগ্রহ অভিযানসহ দান, ছদ্কার টাকা সংগ্রহ করে এই টাকার পুরো অংশ জামাত ইসলামীর অপরাজনীতি ও দেশ ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.