নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক ভাইস চ্যান্সেলর, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাবেক অধ্যাপক ড. মীর শহীদুল ইসলাম(৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় এ্যালিফেন্ট রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি চুয়েটে ২৫ জুলাই ২০০৪ থেকে ২৫ জুলাই ২০০৭ পর্যন্ত ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। তাঁর ইন্তেকালে চুয়েট পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এদিকে মরহুমের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল আগামীকাল বেলা ২টা ৩০ মিনিটে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
