নিজস্ব প্রতিবেদক::আসন্ন ঈদুল আজহায় নগরীর পরিবেশ সুষ্ঠু ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে কোরবানির দিনে নির্দিষ্ট স্থানে পশু জবাই ও পশুর নাড়ি-ভূড়ি,উচ্ছিষ্টাংশ নির্দিষ্ট স্থানে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বুধবার (২৩ আগস্ট) নগর ভবনের আব্দুস সাত্তার মিলনায়তনে কোরবানি উপলক্ষ্যে নগরীর পরিবেশ সুষ্ঠু ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মেয়র বলেন, কোরবানির পশু ওয়ার্ডের নির্ধারিত স্থানে জবাই করুন। জবাইশেষে পশুর রক্ত মাটিচাপা অথবা ধুয়ে ফেলুন। বর্জ্য নিকটস্থ সিটি কর্পোরেশনের কন্টেইনার বা আবর্জনা অপসারনের গাড়ি সহজে বর্জ্য সংগ্রহ করতে পারে এমন সুবিধাজনক স্থানে রাখুন।
কোরবানির দিন রাত ১০টার পড়ে বর্জ্য দেখা গেলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে ০৩১-৬৩০৭৩৯,৬৩৩৬৪৯ অথবা ০১৭১২-২৫২৬১৫ নম্বরে জানানোর আহবান জানান সিটি মেয়র।
