জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ,সিটিনিউজ : চবি ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের দেশত্যাগেরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিআইডির জমা দেওয়া দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
দিয়াজের মাতা মামলার বাদি জাবেদা আমিন চৌধুরীর করা একটি আবেদনের ওপর শুনানী শেষে এই আদেশ দেন বিজ্ঞ বিচারক।
সুত্রমতে, দিয়াজের ২য় ময়নাতদন্তে হত্যার আলামত মেলার পর মামলার সব আসামীদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন আদালত।
