সিটিনিউজবিডি : চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক রোববার (১ জানুয়ারি) তার বাসায় আসছেন।
আজ (৩১ ডিসেম্বর) শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দিয়াজের মৃত্যুর মামলা তদন্তের দায়িত্বে থাকা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান।
তিনি বলেন, রোববার সকাল ৯টার পর দিয়াজের বাসায় যাবেন ময়নাতদন্তকারী তিন চিকিৎসক। সকাল ১০টা পর্যন্ত তারা সেখানে থাকবেন। দিয়াজের মরদেহ যেখান থেকে নামানো হয়েছে সেখানে প্রায় এক ঘণ্টা পরিদর্শন করবেন। ঘটনাস্থলে খাট ও ফ্যানের দুরত্বও নির্ণয় করবেন তারা।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
