আয়কর কর্তন বিষয়ক কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক::উৎসে আয়কর কর্তন বিষয়ক কর্মশালা চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। কর কমিশনার মো. মোতাহের হোসেন কর্মশালায় সভাপতিত্ব করেন। এসময় অতিরিক্ত কর কমিশনার সাফিনা জাহান এবং আশরাফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের জন্য বেতন হতে উৎসে কর কর্তনের জন্য মোট প্রদেয় কর এর পরিমাণ নিরুপন এবং তা হতে বিদ্যমান হারে রেয়াত দিয়ে নিট প্রদেয় করের পরিমাণ নির্ধারণ করতে হবে। নিট প্রদেয় করের পরিমাণকে বারো দিয়ে ভাগ করে মাসিক প্রদেয় কর এর পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রতি মাসের বেতন বিল হতে উক্ত পরিমাণ অর্থ কর পরিশোধ হিসেবে বাদ দিয়ে নিট প্রাপ্য বেতনভাতা পরিমাণ নিরুপন করে বেতন বিল প্রণয়ন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ।
চালানের মাধ্যমে জমা প্রদানের ক্ষেত্রে বেতন বিলে ও চালানে উৎসে কর কর্তনের কোড ১-১১৪১-০০৫০-০১১১ উল্লেখ করতে হবে। সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, আয়কর বিধিবদ্ধ কর্পোরেশন এবং বিভিন্ন ইউনিটসমূহ, ব্যাংক ও বিমা কোম্পানিসহ সকল পাবলিক ও প্রাইভেট লি. কোম্পানি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যেকোন সমবায় ব্যাংক এবং এনজিও ব্যুরোর সাথে নিবন্ধিত সকল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উৎসে কর কর্তন করবেন।

ভিত্তিমূল্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত হলে ১০ শতাংশ তার অধিক হলে ১২শতাংশ কর নির্ধারণ করবেন। কোম্পানীর ক্ষেত্রে চালান কোড নম্বর ১-১১৪১-০০৫০-০১০১ এবং উৎসে কর নির্ধারণের যাবতীয় বিষয় জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট www.nbr.gov.bd পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.