মোঃ মোরশেদঃ সৌদিআরবে আছিরি প্রদেশের আল বাহা শহরে একটি মসজিদে আত্নঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত এবং ৯জন আহত হয়েছে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
জানাযায়, মসজিদটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর স্পেশাল ইমারজেন্সি ফোরসের স্থানীয় সদর দপ্তরের অংশ। নিহতদের মধ্যে ১০জন নিরাপত্তা বাহিনীর সদস্য। ৬ আগাস্ট বৃহস্পতিবার জোহরের নামাজ চলাকালীন সময় এ বোমা হামলার ঘটনা ঘটে।রিপোর্ট লিখা পর্যন্ত এ হামলার কেউ দায়িত্ব স্বীকার করেনি।
উল্লেখ্য গত ৪ মাস আগে দাম্মামের ২টি শিয়া মসজিদে বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত হয়।
