ঈদের ১৫টি নাটকেই শবনম ফারিয়া

0

বিনোদন,সিটিনিউজ ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ক্যারিয়ারে এ পর্যন্ত উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক। তাছাড়া প্রতি ঈদেই থাকে তার অভিনীত এক বা একাধিক নাটক।

সেই ধারাবাহিকতায় এবারের কুরবানি ঈদে ১৫টি নাটকে দেখা যাবে তাকে।

হ্যাঁ, একটি-দুটি নয়, ঈদের ১৫টি নাটকে অভিনয় করলেন এই তারকা! এর মধ্যে ২টি ছয় পর্বের ধারাবাহিক ও ১৩টি এক ঘণ্টার নাটক।

জানা গেছে, নিজেকে ব্যস্ত রাখতেই নাকি এতগুলো নাটকে অভিনয় করেছেন ফারিয়া।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাবা মারা গেছেন ৪০ দিনের বেশি হয়ে গেল। আমি সবার ছোট। বাবার খুব আদরের ছিলাম। বাবার মৃত্যুর পর অনেকটাই ভেঙে পড়েছিলাম।

সেই সময় আমার পরিবার, মিডিয়ার বন্ধুরা সবাই চাইছিল আমি যেন নিজেকে কাজে ব্যস্ত রাখি। তাই টানা কাজ করেছি।

তিনি বলেন, ‘কাজের মধ্যে থাকলে আমার অন্যদিকে খেয়াল থাকে না।’ তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই ফারিয়ার এবার এতগুলো নাটকে অভিনয় করা।

শবনম ফারিয়া অভিনীত ঈদের নাটকগুলো হলো-

♦ ফান্দে পড়িয়া বগা কান্দে (ছয় পর্ব),

♦ মিস্টার জেক্স,

♦ জরুরী বিবাহ,

♦ হানিমুন প্যাকেজ,

♦ আনার কলি,

♦ বৈরাগীর গান,

♦ হোক কলরব,

♦ প্রেমের রঙে রাঙানো,

♦ ব্ল্যাঙ্ক ভার্স,

♦ না জাগতিক না পুরাণ,

♦ মিস্টার অ্যান্ড মিসেস রাইট,

♦ নিয়তির মুচকি হাসি,

♦ হ্যাপি এন্ডিং,

♦ ফানি ভিডিও এবং নাম ঠিক না হওয়া ছয় পর্বের একটি ধারাবাহিক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.