বিনোদন, সিটিনিউজ :: বিটিভির ঈদ আয়োজনে আলাদা আলাদা দুটি অনুষ্ঠানে হাজির হচ্ছেন দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা ।
সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠানের নাম ‘চিরদিনের সাবিনা’।
বিশিষ্ট লেখক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এটি উপস্থাপনা করেছেন ।
অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো হলো— ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ওরে ও পরদেশী’, ‘প্রেম যেন মোর গোধূলি বেলা’, ‘একটুস খানি দেখো’, ‘এই মন তোমাকে দিলাম’,’ আমার ভাঙা ঘরে ভাঙা চালা’, ‘গীতিময় সেইদিন চিরদিন’ এবং ‘ও আমার রসিয়া বন্ধুরে’।
‘তোমাদেরই গান শুনাবো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই যুগ পর বিটিভিতে গান করলেন রুনা লায়লা।
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন । অতিথি হিসেবে আছেন নায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর।
উক্ত অনুষ্ঠানে রুনা লায়লার কণ্ঠে শোনা যাবে ‘প্রতিদিন তোমায় দেখি’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘যখন থামবে কোলাহল’, ‘ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’, ‘আমায় ভাসাইলিরে’, ‘কার তরে নিশি জাগো রাই’সহ আরো দুটি গজল।
