নগরীতে ১দিন পূর্বেই কোরবানী পশুর সংকট!

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :: নগরীর কোরবানীর হাট গুলোতে শেষ মূহূর্তে কোরবানী পশুর সংকট সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯/১০টার দিকে এই সংকট দেখা দিলে হাট ইজারাদার ও গরু বেপারীগন ক্রেতাদের সন্তষ্টির জন্য বলেছিলেন কোথাও কোরবানী পশুর সংকট হবে না।

তবে শুক্রবার (১সেপ্টেম্বর) ভোর হতে না হতেই পশুর সংকট প্রকট দেখা দেয়।

অতিরিক্ত গরু-ছাগল যেখান থেকে আসার সম্ভাবনা ছিল তা বৃষ্টি ও সড়কে প্রবল যানযট এবং বাড়তি দাম না পাওয়ার আশায় বেপারীরা অস্থায়ী-স্থায়ী ৮টি হাটের কোনটিতে পশু সরবরাহ দিতে উৎসাহ দেখান নি।

তাই কোরবানীর হাট গুলোতে ১দিন আগেই পশুর সংকট হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নগরীর বহাদ্দার হাট ও সিডিএ -বিবির হাটে হাতে গনা শতাধিক ভারতীয় এবং বড় সাইজের গরু-মহিষ,ছাগল দেখতে পাওয়া যাই।

সীমিত সংখ্যক ছাগল থাকলেও তা প্রচুর দামে কিনতে আশা ক্রেতারা হতাশ প্রকাশ করতে দেখা গেছে।

নগরীর ৮টি হাটের মধ্যে সিমেন্ট ক্রসিং ও স্টীল মিল-কাটগর হাটে বৃহস্পতিবার দিবারাত্রি থেকেই পশু শূন্য হতে দেখতে পাওয়া যায়।

তবে শুক্রবার কিছু সংখ্যক স্থানীয় পালা গরু-ছাগল (গৃহস্থলী)’র ছোট ছোট গাভী,দুধুল গাই-বাছুঁর সহ বিক্রিয়ের জন্য হাটে আনতে দেখে গেছে।

অনেকে বলাবলি করছিলেন যে, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে ২য় দফায় পশু না আসাতেই এই সংকট হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.