আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন: ডা.শাহাদাত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ মুসলিম রোহিঙ্গা স্বরনার্থীরা মানবেতর জীবন যাপন করছে। তারা আজ বড়ই অসহায়। তাদের কেউ পিতৃহারা, মাতৃহারা, কেউ স্বামী সন্তান স্ত্রী হারা। এক অনিশ্চয়তার ঝুঁকি নিয়ে এদেশে আশ্রয় নিয়েছে। আমরাও মানুষ, তাই এই মানবিক বিপর্যয়ে আত্মমানবতার সেবায় তাদের পাশে এসে দাড়ানো সকলের উচিত। এই ত্রাণ, এই চিকিৎসা কারো একার পক্ষে সম্ভব নয়। সকলের প্রচেষ্টায় তাদের জীবন বাচাঁতে আত্মমানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার থেংরাখালী জামতলায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান কালে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. জসিম উদ্দীন, ডা. বেলায়েত হোসেন ডালি, ডা. সরোয়ার আলম, ডা. ইফতেকার আদনান, ডা. মোদাচ্ছির রহমান, ডা. খুরশেদুল আলম, ডা. মঈন উদ্দীন, ডা. সাকির রশীদ, ডা. মাসুদ পারভেজ, ডা. জাহেদ, আরফাছ খান নিবিড়, ডা. নাবিল হাসান, ডা. রফিকুল ইসলাম আছাদ, ডা. মোহাইমিনুল ইসলাম বিপ্লব, ডা. লাবিব রহমান প্রমুখ।

উল্লেখ্য: জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দদের নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ, চিকিৎসা সেবা ও ঔষুধপত্র নিয়ে ৩ দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন। গতকাল ১৭ই সেপ্টেম্বর ও আজ ত্রাণ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন, আগামীকালও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা দিয়ে থাকবেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.